মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুলাই:
মেহেরপুর ডিবি পুলিশ মঙ্গলবার মেহেরপুর বেড়পাড়া এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল ওহাব (৪০) আটক করেছে। জানা গেছে, ৪মেহেরপুর শহরের বেড়পাড়ার আব্বাস আলীর ছেলে আব্দুল ওহাব ২০০৬ সালে হিরোইনসহ পুলিশের হাতে আটক হয়। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়। মামলায় আব্দুল ওহারের অনুপস্থিতিতে আদালত তাকে ২বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।
এদিন গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র এস আই আনিছুর রহমান সংগীয় ফোর্স নিয়ে আব্দুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।