মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট:
মেহেরপুর সদর থানা পুলিশ হরিরামপুর ও বুড়িপোতা গ্রাম থেকে সাঁজাপ্রাপ্ত ২ আসামীকে আটক করেছে। আসামীরা হলো: হরিরামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শফিকুল ও বুড়িপোতা গ্রামের শহর আলীর ছেলে আইনুল। শফিকুল ইসলাম সিআর ২৬/১৩, ৬ মাসের সাঁজাপ্রাপ্ত এবং ১৪৪/১১, ২বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী।
রোববার ভোরে মেহেরপুর সদর থানার এ এস আই মোস্তজাবের নেতৃত্বে শফিকুলকে এবং এএসআই বাবুলের নেতৃত্বে আইনুল আটক করা হয়। সাজাপ্রাপ্ত আটক ২ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।