মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর :
মেহেরপুর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট ২০ জনকে আটক করেছে। জানা গেছে, পুলিশ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে সি আর ২৭৪/০৯ মামলার ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি ধুলু মন্ডলের ছেলে শওকতকে আটক করে।
একই দিনে পুলিশ বিভিন্ন স্থান থেকে জি আর মামলার ১২ জন, সি আর মামলার ৬ জন ও নিয়মিত মামলার এক আসামিকে আটক করে।