মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ জুন:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে সাপে কেঁটে রাশেদা খাতুন নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজনগর গ্রামের রমজান আলীর স্ত্রী রাশেদা খাতুন রোববার সকালে নিজ ঘরে কাজ করার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এসময় রাশেদা চিৎকার করে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদার মৃত্যু হয়।