মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
সোমবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আমঝুপি, খোকশা, মদনাডাঙ্গা, গোপালপুরে এ গণসংযোগ করেন।
এসময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুসল বিনিময় করেন। গণ সংযোগ কালে আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডালিম খান, আওয়ামীলীগ নেতা আব্দুল কাশেম, আলফাজ উদ্দিন, জুয়েল হোসেন, আওলাদ হোসেন, আব্দুল মান্না তার সাথে ছিলেন।