মেহেরপুর নিউজ:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সংক্রান্ত ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি রোকনুজ্জামান। আলোচনা করেন অ্যাডভোকেট বিমল বিশ্বাস, অশোক চন্দ্র বিশ্বাস, মৃত্যুঞ্জয় মন্ডল স,মর কুমার বিশ্বাস প্রমুখ।