মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কীম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি,জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিঃ অফিসার কাজী আবুল মুনসুর উপস্থিত ছিলেন।