মেহেরপুর নিউজ:
মেহেরপুরের আমঝুপি রাজনগরের মাঝামাঝি স্থানে সার বোঝাই ট্রাক খাদে । দুর্ঘটনা ট্রাক চালক আহত হয়েছে। শুক্রবার সকালের দিকেএ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় খুলনা থেকে সার বোঝাই করে ঢাকা মেট্রো- ট-১৬-৮৩০০ নম্বরের একটি ট্রাক মেহেরপুর সদর উপজেলা বামন পাড়ার উদ্দেশ্যে রওনা দেয়।
ট্রাকটি মেহেরপুর সদর উপজেলা আমঝুপি এবং রাজনগরে মাঝামাঝি স্থানে এসে পৌঁছালে ট্রাকের একটি পাতি ভেঙে যায়, এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুটি আম গাছের সাথে ধাক্কা মেরে ট্রাকটি পাশের একটি গমক্ষেতে উল্টে যায়। ট্রাকের গতিএতোটাই ছিল যে দুটি আম গাছ ভেঙে যাওয়ার পাশাপাশি ট্রাকটির সম্মুখভাগ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের চালক সামান্য আহত হয়। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রাকের হেলপার রায়হান জানান, সার বোঝাই করে আসার সময় হঠাৎ করে গাড়ির একটি পাতি ভেঙে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার ডান পাশে আম গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। স্থানীয়রা এসে চালককে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠায়। ট্রাকের চালক ও হেলপার ঝিনাইদহ কালীগঞ্জ এলাকার বাসিন্দা।