মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে সরকারিভাবে নিষিদ্ধ সিগারেটের পুরস্কার প্রদান হিসাবে মগ,প্লেট, ও কাপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে সকালের দিকে মেহেরপুর পৌরসভার সামনে নাসির টোব্যাকো কোম্পানির এস,আর,মোঃ হানিফের নিকট থেকে মগ,প্লেট, ও কাপ জব্দ করা হয়। হানিফ রাজবাড়ীর মুসলিম শেখের ছেলে।
তরিকুল ইসলাম জানান, সিগারেটের পুরুস্কার হিসাবে বাবলু দোকানদারকে দেওয়ার জন্য মগ,প্লেট, ও কাপ নিয়ে যাচ্ছিল। সরকারিভাবে নিষিদ্ধ থাকায় এগুলো জব্দ করা হয়।