মেহেরপুর নিউজ:
সেন্টার ফর ডেভেলপমেন্ট পিস (সিডিপি) মেহেরপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর সেন্টার ফর ডেভেলপমেন্ট পিস (সিডিপি)র কার্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিডিপির পরিচালক জন পি বিশ্বাস উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন।