মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে:
মেহেরপুর শহরের উপকন্ঠে দিঘির পাড়ায় সিলিং ফ্যানের আঘাতে তরিকুল (৩৫) নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে ।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, তরিকুলের মাথায় আঘাত লেগেছে তার অবস্থা এখন আশংকা মুক্ত।
জানা যায়, সোমবার দুপুরের দিকে মেহেরপুর দিঘির পাড়ার তরিকুল তার নিজ বাড়িতে খাটের উপর উঠে দাড়ালে চলন্ত সিলিং ফ্যান স্বজরে তার মাথায় আঘাত করে। ফ্যানের আঘাতে তরিকুল জ্ঞান হারিয়ে খাট থেকে মেঝেতে লুটিয়ে পরে গেলে পরিবারের লোকজন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে ।