মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরে সাইকেল চুরি করার সময় সিসি ক্যামেরায় দেখে সাইকেল চোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের নতুন পাড়ার মোড়ে সাইকেল চুরির ঘটনা ঘটে।
জানা গেছে সাইদুল নামের এক ব্যক্তি তার সাইকেল শহরের নতুন পাড়ার মোড় এলাকায় আলেয়া স্টোরের সামনে রেখে ভিতরে কাজ করছিল, এ সময় সাইকেলের তালা ভাঙ্গার সময় সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি দেখে তাকে আটক করে আটক। ব্যক্তির নাম সেলিম (২৪)।
সেলিম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের ছমীর আলীর ছেলে। সেলিমকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।