মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ে সুবর্ণ নাগরিকদের পরিচয় পত্র প্রদানের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুবর্ণ নাগরিকদের পরিচয় পত্র প্রদানের উদ্বোধন করা।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েকজন সুবর্ণ নাগরিকের হাতে পরিচয় পত্র তুলে দিয়ে সুবর্ণ নাগরিকদের পরিচয় পত্র প্রদানের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দীন, মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম,রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী মোঃ আবুল মনসুর, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহামুদ প্রমুখ উপস্থিত ছিলেন।