মেহেরপুর নিউজ, ২৮ ডিসেম্বর:
মেহেরপুরের শিশু সংগঠন অংকুরের উদোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রাক্তন শিক্ষক ও প্রবীন সংগঠক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো মেহেরপুরে মুখপাত্র শোয়েব রহমান দুরন্ত, সংগঠক ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদ আল মুন্না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক রাহিনুজ্জামান পলেন, জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, সুখী ইসলাম, জেলা এনসিটিএফ সভাপতি এসএম মেহেরাব হোসেন, অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধন, সাধারণ সম্পাদক জাবির।
এসময় অংকুরের সকল সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বক্তব্য এবং দ্বিতীয় পর্বে শিশুদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয়।শেষে পিঠা পরিবেশন করা হয়।