মেহেরপুর নিউজ:
মেহেরপুর এডাব এর উদ্যোগে “এসডিজি বাস্তবায়নে সরকারি বে-সরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরের দিকে মেহেরপুর সিডিপি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এডাবরে মেহেরপুর জেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, ব্রাকের জেলা প্রতিনিধি আবু হানিফ, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস প্রমুখ।