মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসইএসডিপি প্রজেক্টের আওতায় বুধবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপর স্কুল ও মাদ্রাসার সহকারি শিক্ষকদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সহকারি স্কুল পরিদর্শক ফয়সানুল কবীর, হাসনাইন করিম, তরিকুল ইসলাম, গবেষনা কর্মকর্তা আনারুল ইসলাম প্রমুখ। ৩ দিনের ওই প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে শরিফুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম, জাকিয়া আক্তার, গোলাম ফারুক, হুমায়ূন কবীর আব্দুল হান্নান, মুন্সী কামরুজ্জামান, মনিরুজ্জামান, তোফাজ্জেল হোসেন, আতাউর রহমান ও রুহুল্লা সাঈদী দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষনে মেহেরপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪৮০ জন শিক্ষক অংশ গ্রহন করেন।