মেহেরপুর নিউজ:
বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশনের সদস্যরা মেহেরপুরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা সহ ঔষধ বিতরণ করেছন।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন এ চিকিৎসা প্রদান ঔষধ বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ১২ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন তারিখ বেশকিছু রোগী দেখেন এবং তাদের মাঝে ওষুধ ও মাস্ক বিতরণ করেন। এ সময় ক্যাপ্টেন আরমান সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।