মেহেরপুর নিউজ,২০ আগষ্ট:
সেভ দি চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টরের সাথে মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের অফিস কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) খাইরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেভ দি চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রোথ, শিক্ষা বিভাগের সচিব তালাৎ মাহমুদ. প্রাথমিক শিক্ষা বিভাগের প্রকল্প পরিচালক হোসনে আরা খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান প্রমুখ