মেহেরপুর নিউজ:
শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন করে গড়ে তুলতে মেহেরপুর সদর উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর জেলা স্কাউট ভবনে দিনব্যাপী কাব হলিডে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুকু উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপ হলিডের উদ্বোধন করেন। সদর উপজেলা স্কাউটসের কমিশনার জাহিদুল ইসলামের সভাপতির যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম।
অন্যদের মধ্যে সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, যুগ্ম সম্পাদক ইয়াসনবী, উপজেলা কাব লিডার মিনারুল ইসলাম, সরকারি কমিশনার শামসুল আরেফিন বাবু, কাজী মতিনুল ইসলাম, কোষাধাক্ষক নুরুল গনি,১৩ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরা খাতুন প্রমুখো উপস্থিত ছিলেন। কাব হলিডে’তে মেহেরপুর সদর উপজেলার ১৫ টি প্রাথমিক বিদ্যালয় কাব সদস্যরা অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হল,শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়, এস এম সরকারী প্রাথমিক বিদ্যালয়,পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেরোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।