মেহেরপুর নিউজ, ১৭ মার্চ:
মেহেরপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা স্কাউট এ অনুষ্ঠানের আয়োজন করে।
সদর উপজেলা স্কাউটের সভাপতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্কাউটের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুগ্ম সম্পাদক ইয়াস নবী, কাব লিডার গোলাম জাকারিয়া, মিনারুল ইসলাম।
পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুস্কোর বিতরণ ও দোয়া করা হয়।