মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা স্পেশাল টাস্কফোর্স এর উদ্যোগে বাজারদর নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। শনিবার সকালে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম সহ বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আটিলাটি রেজিমেন্টের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।