মেহেরপুর নিউজ:
মেহেরপুরে স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার কোম্পানির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর শহরের ঘাট পাড়ায় স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার কোম্পানির উদ্বোধন করা হয়।
স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার কোম্পানির পরিচালক ফায়েল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল,মেহেরপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফতাব আলী খান, প্রজেক্টর প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ ইসলাম প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা কিন্টারগাডেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি জানে আলম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথিবৃন্দ পানির উৎপাদন পরিদর্শন করেন