মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৬ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার অয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চু,সরকারী বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সরকারী বালক উচ্ছ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান প্রমুখ।