মেহেরপুর নিউজ:
বাজার দিতে বলা হয় স্বামী ও সৎ সন্তানের হাতে গৃহবধূ ও মেয়ে লাঞ্চিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর ওয়াবদা রোডে ট্রাক ইউনিয়নের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে মিয়াপাড়ার বেনোজির আহমেদের স্ত্রী সুমি বেগম তার স্বামীর বেনজিরকে বাজার করে আনতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে বেনজির ও তার অন্য পক্ষের ছেলে বিল্পব আহামেদ ও বাইজিদ আহমেদ স্ত্রী সুমি বেগম ও মেয়ে লিমা খাতুনের ওপর চড়াও হয়। এসময় সুমি বেগম ও লিমা খাতুন আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।