মেহেরপুর নিউজ:
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাসের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন। বক্তব্য রাখেন ইপি আই সুপার আবু সামা।