মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে মেহেরপুর সদর উপজেলার ইসলাম নগর বাজারে জাপান টোব্যাকো ও আবুল খায়ের টোবাকো কোম্পানির বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।