মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য ও পুরাতন স্বাস্থ্য সতর্কতার সম্বলিত বিড়ি উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয় উপজেলা স্যানিটারি তারিকুল ইসলাম এর নেতৃত্বে মেহেরপুর শহরের তাতিপাড়া ও ভবানীপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে তাঁতে পাড়া এলাকা থেকে ভেজাল, মানসম্পন্ন নয় এধরনের বেশকিছু খাদ্য ধ্বংস করা হয়।
এদিকে এর আগে মুজিবনগর উপজেলার ভবানীপুর স্কুলের কাছে আরেফিন ও ওমর আলীর ফরজ আলী ও উমর আলী দোকানে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ২ হাজার শলাকা কনা বিড়ি জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবসার ও নিয়ন্ত্রন আইন অনুযায়ী এই সব পুরাতন বিড়ি জব্দ করা হয়েছে।