মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার ঝাঁঝা গ্রামে ১৬ বোতল অনুমোদন বিহীন রংমিশ্রিত বিভিন্ন আকর্ষনীয় শিশু খাদ্য চকলেট,খেলনা সহ চকলেক,শনপাপড়ী, বাঘের চোখ সহ বিভিন্ন অনিরাপদ খাদ্য জব্দ ও পুকুরের পানিতে ফেলে ধ্বংস করা হয়েছে।
শনিবার এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে ঝাঁঝা গ্রামে অভিযান চালিয়ে মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার পাতান আলীর ছেলে মোঃ ফয়জুল্লাহ নিকট থেকে ঐ সকল পণ্য উদ্ধার করা হয় পরে সেগুলো বিনষ্ট করা হয়।