মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে শহরের থানাপাড়া এলাকায় মালিকের নাম ঠিকানা বিহীন, উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্লাস্টিকের হলুদ বস্তার লবন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তারিকুল ইসলাম জানান,মেহেরপুর থানাপাড়া সড়কের মোঃ মুনসাদ আলীর নিকট থেকে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্লাস্টিকের হলুদ বস্তায় ৫০ বস্তা লবন জব্দ করা হয়।