মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট:
মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আয়োজনের মধ্য ছিল আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তোফায়েল আহমেদ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, গাজী আজিমদ্দিন। বক্তব্য রাখেন যুবদল নেতা জাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান অশেষ, ছাত্রদল নেতা আবু হাসনাত আফরোজ, রাজিব খান প্রমুখ। পরে সেখানে মিলাদ মাহফিল ও দেশ ও জাতির উন্নতি কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।