মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রতিপাদ্যের উপর আলোচনা করেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দীন,মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, জেলা সমাজ অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি,রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী মোঃ আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।