মেহেরপুর নিউজ, ০৪ সেপ্টম্বর:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এক সড়ক দুর্ঘটনায় আসানুজ্জামান (৪৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার বিকাল তিনটার দিকে সদর উপজেলার দরবেশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসানুজ্জামান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আন্দিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় তিনি মোটরসাইকেল যোগে আন্দিপুর থেকে মেহেরপুর যাচ্ছিলেন। এসময় দরবেশপুর নামক স্থানে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।