মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মে:
মেহেরপুর শহরের দিঘীরপাড়া মোড়ে মটর সাইকেলের ধাক্কায় আনোয়ারা (৪৫) এবং মটর সাইকেল চালক গাফার (২০) আহত হয়েছে । আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, শুক্রবার সন্দ্ধ্যায় দিঘীরপাড়ার বাবর আলী স্ত্রী আনোয়ারা বেগম রাস্তা পার হওয়ার সময় দিঘীরপাড়া মোড়ে মেহেরপুর থেকে কুষ্টিয়া গামী একটি মটর সাইকেল আনোয়ারা কে ধাক্কা দিলে আনোয়ারা রাস্তার উপর ছিটকে পড়ে এবং মটর সাইকেল চালক বামুন্দির হেকমতের ছেলে গাফার মটর সাইকেল সহ পাশ্ববর্তি খাদে পড়ে যায়। স্থানিয়রা তাদের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।