মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলাই:
মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় এক সড়ক দূর্ঘটনায় ২ বৃদ্ধ আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেলের একটি বাই-সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকের চালক মেহেরপুর শহরের বড়বাজার এলাকার নিয়ামত হোসেন (৫৫) এবং সাইকেল চালক সদর উপজেলার যাদবপুর গ্রামের মোছাদ আলী(৫২) আহত হন।