মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-খোকসা সড়কে মোটর সাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিপ্লবকে (৩০) প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা রেফার করা হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের ময়নুদ্দিনের ছেলে বিপব, সেদুর ছেলে মঈনুলসহ (২৮) ৩ যুবক আমঝুপি থেকে বাড়ি ফেরার পথে বিপরীতগামী একটি আলগা মনের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলের ৩ যাত্রী আহত হয়।