মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বন্দর গ্রামের বিশিষ্ট মুক্তিয়োদ্ধা মোঃ ছাদেক হোসেন (৭২)সহ ২ জন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুর বন্দর গ্রামের মোড়ে ওই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় দিকে সাংবাদিক আবু লায়েছ লাবলু’র পিতা মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বিশিষ্ট মুক্তিয়োদ্ধা মোঃ ছাদেক হোসেন ও তার নাতি জামাই জান্নাতুল ফেরদৌস মোটর সাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি ফেরার পথে বন্দর গ্রামের মোড়ে পৌঁছুলে বিপরীতগামী একটি আলগামনকে সাইড দিতে গিলে মোটর-সাইকেলটি উল্টে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে তারা আহত হন।