মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মার্চ:
মেহেরপুর শহরের কোর্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মেহেরপুর জেল পুলিশ শ্যামল কুমার মারাত্নক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, জেল পুলিশ শ্যামল কুমার (৪৬) ঘটনার সময় বাই-সাইকেল যোগে জেল খানা যাবার পথে বিপরীতগামী একটি ট্রাক তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে শ্যামল কুমার আহত হলে পথচারিরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।