মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর:
বিএনপি সহ ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্দ্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে হরতালের সমর্থনে দুপুরে সাবেক এমপি মাসুদ অরুনেরে নেতৃত্বে শহরে শান্তিপূর্ণ পিকেটিং করেছে মেহেরপুর জেলা বিএনপি । হরতাল,প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার কারণে হরতাল চলাকালিন সময়ে শহরে সাধারন মানুষের উপস্থিতি ছিল অনেকটা কম।
অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিকে, জেলার অভ্যন্তরীণ সব ক’টি রুটে বাস চলাচল বন্ধ করেনি। জেলা শহর থেকে কোনো দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। দোকানপাট বন্দ্ধ ছিলো। তবে রিকসা,ভ্যান,আলমসাধূ,আলগামন,করিমন,নছিমন,পরিমন,ইজিবাইক সহ ব্যক্তিগত যান চলাচল অব্যাহত করেছে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যে কোনো ধরনের নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।