মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল এর প্রতিবাদে শহরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর শহর আওয়ামীলীগ।
আজ রোববার সকাল ১০ টার দিকে মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ৬ নং ওয়ার্ডের সিটি ক্লিনিকের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়। মিছিলে জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সহ শহর আওয়ামীলীগ, যুবলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।