মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন।এসময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, আর এম ও ডাঃ মোঃ মোখলেছুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমূখ উপস্থিত ছিলেন।মেহেরপুর পৌর এলাকায় ৯ হাজার ৪ শ ৭৮ জন শিশুকে হাম-রুবেলার আওতায় আনা হবে।