মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ অক্টোবর:
মেহেরপুরে সরকারী জেনারেল হাসপাতালের সকল সমস্যাগুলো চিন্হিত করে ৭ দফা দাবিকে বাস্তবায়িত করার লক্ষে মানববন্ধন কর্মসুচী পালন করেছে হাসপাতাল বাঁচাও আন্দোলন কমিটি।
আজ রোববার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনের নেতৃত্ব দেন হাসপাতাল বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক মানিক হোসেন।
মেহেরপুর সরকারী জেনারেল হাসপাতালের সকল সমস্যাগুলো চিহ্নত করে সাতটি দাবিকে বাস্তবায়িত করার লক্ষে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। হাসপাতালে নিয়মিত ডাক্তারের উপস্থিতি, ১০০ বেড থেকে ২৫০ বেডে উন্নিত, প্রয়োজনমত ডাক্তার নিয়োগ সহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান বক্তারা।