মেহেরপুর নিউজ:
মেহেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন লক্ষ্যে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া প্রমুখ ও বক্তব্য রাখেন।