মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে অভিযান চালিয়ে ৫ গ্রাম হিরোইন সহ মোহর শেখের ছেলে মাদক ব্যবসায়ী শাহীন রেজাকে অটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।
জানা গেছে,আজ মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব -৬ গাংনী ক্যাম্পের একদি দল মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মোহর শেখের ছেলে শাহীন রেজার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরে তলাশি চালিয়ে ৫ গ্রাম হিরোইনসহ তাকে আটক করে।