মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর:
মেহেরপুর জেলা মাদক বিরোধী টার্সফোর্সের এক অভিযান চালিয়ে হিরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকেলের দিকে শহরের ঘোষপাড়া থেকে আব্দুল কুদ্দুস নামক ওই যুবককে আটক করা হয়।
জানা গেছে, সহকারি কমিশনার অবিদিয় মাডি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিবের নেতৃত্বে ঘোষপাড়ার আনছার মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুসকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর থানায় একটি মামলা হয়েছে।