মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৬ গ্রাম হিরোইন সহ আনোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর(বারাকপুর) গ্রাম থেকে আনোয়ার হোসেনের গ্রেফতার করা হয়।গ্রেপ্তার আনোয়ার হোসেন রাজাপুর গ্রামের আবদার আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই খশরু আল মামুনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক রুহুল আমিন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজাপুর বারাকপুর গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালান।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যদের আগমনী টের পেয়ে আনোয়ার হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৬ গ্রাম (৭২ পুরিয়া) হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণীর ৮(খ) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।