মেহেরপুর নিউজ,০৫ জুলাই:
মেহেরপুর সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে টিক্কা খান নামের এক যুবককে ১ গ্রাম হেরোইনসহ আটক করেছে। রোববার সকালের দিকে শহরের খাঁন পাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার এএসআই বাবুল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। যার নং-০৭। তারিখ- ০৫/০৭/১৫।