মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে শামীম খান ও শাহনাজ বেগম নামের দুই মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে শামীম খান ও শাহনাজ বেগম কে গ্রেফতার করা হয়। শামীম খান মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া আব্দুর রহমানের ছেলে ও শাহনাজ একই এলাকার রায়হান খানের স্ত্রী।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি’র এসআই বিশ্বনাথ সরকার,এ এস আই মাহাতাব সহ সঙ্গীয় ফোর্স স্টেডিয়াম পাড়ায় অভিযান চালান। এ সময় শামীম খান ও শাহাজকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।