মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে শামীম রেজা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শামীম রেজা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের পাঞ্জাব মন্ডলের ছেলে।
জানা গেছে বিকালের দিকে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালায় এ সময় শামীমকে আটক করার পর তার কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।