মেহেরপুর নিউজ:
মেহেরপুরে রাসেল শেখ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড পাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক এনামুল হক মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড পাড়া এলাকার জুড়ান আলীর ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই সুমন মিয়া সঙ্গিয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ এনামুল কসাই(৪৫)কে আটক করার পর তার কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।