মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আমিনুল ইসলাম ও হাসান আলি নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার বিকালের দিকে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর কবরস্থানের কাছে ঐ অভিযান চালানো হয়। এসময় যাদবপুর গ্রামের আবু বক্কর এর ছেলে আমিনুল ইসলাম এবং গোলাম হোসেনের ছেলে হাসান আলি কে আটক করে ডিবি পুলিশ।
এ দুজনের কাছ থেকে ৫ গ্রাম হিরোইন একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।